শিরোনাম
মানিকছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য বিষয়ক সংবাদ সম্মেলনকাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সংবাদ সম্মেলনমাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাতোমাদেরকে ভালো মানুষ হতে হবে শিক্ষার্থীদের সংবর্ধনায় অধিনায়ক আজমদুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবি

পাহাড়ে শান্তিচুক্তির ধারা বাস্তবায়নে কাজ করছে সরকার…পার্বত্য সচিব

৮৫১

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

পাহাড়ে শান্তিচুক্তির ধারা বাস্তবায়নে কাজ করছে সরকার এমন মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জাতির কথা মাথায় রেখে দেশের উন্নয়নে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনে এসডিজি বাস্তবায়ন করতে হলে সমউন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা পৌরসভা হলরুমে মাটিরাঙ্গা পৌরসসভার মেয়র, কাউন্সিলর ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ রাকিবুল হাসান, প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

এর আগে মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এসডিজি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম ।

এসময় চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী ও ইউএনডিপির প্রিয় তোষ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম মাটিরাঙ্গা পৌরসভায় পৌঁছলে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তাঁকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।