শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

বিএনপি, জামায়াত ও হেফাজতের তান্ডব, ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে

মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

৮৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তিÍতে বিএনপি, জামায়াত ও হেফাজতের তান্ডব, ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা আ.লীগ কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মহামুনি হয়ে মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে ফের আ.লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত মিলিত হয়।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিুকল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু জাফরসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীললীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও বিএনপি-জামায়াতের মদদে স্বাধীনতাবিরোধী চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু বাংলার মাটিতে তাদের এই অপতৎপরতা কোনোদিন বাস্তবায়ন হবে না। ভবিষ্যতে যদি তারা কোনো নতুন সড়যন্ত্র করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে।