শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

স্বাধীনতা দিবসে মাস্ক বিতরণ করছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ

৫৩

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় সাধারন জনসাধারণকে সচেতন এবং উদ্বুদ্ধ করার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌর ও কলেজ ছাত্রলীগের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জহির উদ্দিন ফিরোজ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন রুবেল, সাধারন সম্পাদক মোঃ আবু তালেব, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের মোঃ আব্দুর রাজ্জাক, শাহীন আলম, বাবলু বড়ুয়া, মেহেদি হাসান বাবু ইমরান হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা ক্লিনটন বরুয়া, স্কো চাকমা ও মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জহির উদ্দিন ফিরোজ বলেন, আবারো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণ এখনো সচেতন নয় তারা যথাযথ সাস্থ্যবিধি অনুসরন না করায় মূলত সংক্রমন বেড়েই চলছে। তাদেরকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা মাস্ক বিতরন করছি।