শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

মাটিরাঙায় এক পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

১২০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এক গ্রাম্য চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাপমারা নামক এলাকার ব্রীজের নীচ থেকে এ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকালে প্রত্যক্ষদর্শীদের মাধ্রমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নুর মোহাম্মদ টিপু খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক।

নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার শেষ রাতে অজ্ঞাত ব্যক্তি স্বজনের অসুস্থতার কথা বলে গ্রাম্য চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে ডেকে নিয়ে যায়। পরে সকাল হলেও নুর মোহাম্মদ বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী তাকে ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় তাদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। পরে দেড়টার দিকে স্থানীয়রা সাপমারা ব্রীজের নিচে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও পৌরসভার মেয়র মোঃ শামছুল হক।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডে জড়িতদেও খুঁজে বের করতে তদন্ত চলছে।