শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গামাটিতে করোনা জনসচেতনতায় মাঠে পুলিশ

৪৫

॥ নিজস্ব প্রতিবেদক॥

করোনা মহামারির দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করছেন পুলিশ।

বুধবার (২৪মার্চ) সকালে শহরের বনরূপাস্থ বিভিন্ন স্থানে মাইকিং ও মাস্ক বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।

তিনি বলেন, করোনাকালীন সময় নিজেকে নিরাপদ রাখার জন্য এবং অপরকে নিরাপদ রাখার জন্য মাস্ক অতি আবশ্যক জিনিস। সুতারাং,সবাইকে মাস্ক পরিধান করতে হবে। নিজেকে সেইভ রাখতে হবে এবং অন্যকে সেইভ করতে হবে। যাতে সকলে করোনা মুক্ত থাকতে পারি এবং বাংলাদেশকে করোনা মুক্ত করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ কবির হোসেন সহ পুলিশ সদস্যরা।