শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মানিকছড়িতে ভূমিকম্প ও অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত

৬৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার হবে দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিরার (২১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

লক্ষীছড়ি ফায়ার সার্ভিস দলনেতা মোঃ ছলিম উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মহড়ায় ভূমিকম্প, অগ্নিকান্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার বিভিন্ন কলাকৌশল সকলের সামনে উপস্থাপন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা প্রকৌশললী আব্দুল খালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।