শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বরকলে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

৮৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে বরকল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১মার্চ) রাত ৮টায় বরকল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মণ্জুরুল আবছার এর নেতৃত্বে এসআই (নিঃ) কামাল হোসেন, এএসআই (নিঃ)ফরিদ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে নিজ বাড়ি থেকে দুই আসামীকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৯জুন ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সন ০৩ এর ৭/৯/(০১),জি,আর -৫৪/২১ ধারায় আইমাছড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কলাবুনিয়া গ্রামের মোঃ ইউনুস আলী ছেলে মোঃ সিরাজুল ইসলাম(২২) এর নামে বরকল মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৩। অন্যদিকে, গত ০৮মার্চ ২০২১ ইং তারিখে চুরি ও হত্যা মামলায় দঃবিঃ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২),সি আর -২৪০/২০২০ ধারায় ভূষণছড়া ইউনিয়নে ০৪নং ওয়ার্ডে এরাবুনিয়া গ্রামে মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ মিজানুর রহমান এর নামে থানায় মামলা দায়ের করা হয়। অতঃপর তাদের নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছে বরকল মডেল থানা পুলিশ।

এ বিষয়ে পুুলিশ সূত্র জানায়- দীর্ঘদিন পর অভিযান চালিয়ে দুুই আসামীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সকালে রাঙ্গামাটিতে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে।