শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

স্ত্রী চলে গেল বাপের বাড়ি, স্বামী ফাঁসির দড়িতে !

৩৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

সাংসারিক অশান্তি ও কলহ বিবাদের জের ধরে লামা উপজেলায় নিজ ঘরে ফাঁসিতে ঝুলে মোঃ শফিক মিয়া (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাসপাতাল গ্রামের ৯১ সিঁড়ি পাড়ার নুরুল আলমের ছেলে। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতের কোন এক সময় শফিক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে রাত ১টায় লামা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। সকালে নিহতের লাশ ময়নাতদস্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আমরা যাওয়ার আগে স্বজন ও স্থানীয়রা শফিকের ফাঁসিতে ঝুলন্ত লাশ নামায়। আমরা লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান প্রেরণ করি।

স্বজন ও পার্শ্ববর্তীরা জানান, মোঃ শফিক মিয়া সবসময় মদ পান ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করত। প্রায়সময় ঝগড়া করে বউ ফেলে অন্যত্র চলে যেত। তাদের সংসারে অশান্তি ও কলহ বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। তার শশুড় বাড়ি নিকটে। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। ফাঁকা ঘরে শফিক গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে রাতের ১১টা হতে সাড়ে ১২টার মধ্যে কোন এক সময় আত্মহত্যা করে।

গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।