শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

দীঘিনালায় যৌর্থবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসী আটক

৭৩

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গুলি’সহ সুনীল চাকমা প্রকাশ সুভাষ(২৭)কে আটক করা হয়েছে। সে ইউপিডিএফ(মূল) দলের সশস্ত্র গ্রুপের একজন সন্ত্রাসী। বুধবার (১১মার্চ) রাতে উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১২টার দিকে বাবুছড়া হতে দিঘীনালাগামী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল বাঘাইছড়ি মুখ এলাকায় পৌছলে আরোহীদের দাড়ানোর জন্যে সংকেত দেয়া হয়। পরে উক্ত মোটরসাইকেলের একজন আরোহী লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ধাওয়া করে, সুনীল চাকমা ওরফে সুভাষ (২৭) নামে একজনকে আটক করে।

এসময় তাৎক্ষণিক দেহ তল্লাশি করে একটি পিস্তল(৭.৬৫ মিঃমিঃ চায়না),০১টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড এ্যামোনিশন’সহ নগদ ১৭ হাজার,৬শত ৩৫.টাকা এবং ০২টি বাটন মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।