শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

বান্দরবানে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস পালিত

৪০

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে বিভিন্ন আয়োজনে মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস  পালিত হয়েছে।

সোমবার (৮মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলায় নারী নেতৃত্ব সম্প্রসারণে এক উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর সাবেক সভাপতি পারভীন মাহমুদ, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, নারীনেত্রী লালছানী লুসাই, মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে নারীরা। মেয়েরা এখন সমাজের বোঝা নয়। পর্যাপ্ত শিক্ষা ও সুযোগ পেলে দেশের সামগ্রিক উন্নয়নে নারীরা ও ভূমিকা রাখতে পারে। বক্তারা আরোও বলেন,নারী নেতৃত্ব সৃষ্ঠি করার মধ্য দিয়ে নতুন সমতার বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।