শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

ইট বিক্রি চালুর দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক॥

রাঙ্গামাটিতে ইট ভাটার ইট বিক্রির চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে,ঠিকাদার সমিতি,পরিবহন শ্রমিক,নির্মাণ শ্রমিক ও নৌ-পরিবহন শ্রমিক সমিতির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির চেম্বার অব কর্মাসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন,রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর, ট্রাক মালিক সমিতির ইজারাদার মোঃ সাওয়াল উদ্দীন,ট্রাক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আলী আজগর,রাঙা কল্যাণ সমিতির আব্দুর ছত্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি পরিবেশবাদী সংগঠনের মামলার কারনে গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সবকটি ইটভাটা বন্ধ হয়ে যায়। যার ফলে ইট ভাটার মালিকেরা ভয়ে আতঙ্কে ইট বিক্রিও বন্ধ করে দেয়। রাঙ্গামাটিতে কোন ইটভাটা না থাকায় এতে জেলার ১০ উপজেলায় চলমান উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। যার কারনে ঠিকাদার,নিমার্ণ শ্রমিকেরা বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। তাই পুনরায় ইট বিক্রি ও ইট ভাটা চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।#