শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

কাপ্তাই হ্রদ থেকে অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার

১৬৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা (৩২) বছর বয়সের এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে উপজেলার মাইনী সেনা জোনের যাত্রী ছাউনী পাশবর্তী কাপ্তাই হ্রদ থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে আরো জানা গেছে,বৃহস্পতিবার সকালে হ্রদ ভাসমান অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হ্রদ থেকে ভাসমান অবস্থায় প্রায় ৪ থেকে ৫ দিন আগের একজন বাঙ্গালির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।#