শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ কে আসবাবপত্র ব্যবসায়ী সমিতির বিদায়ী সংবর্ধনা

৬৪

॥ শাহ আলম ॥

রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর পক্ষ হতে রাঙামাটি জেলা প্রশাসকের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে আসবাবপত্র ব্যবসায়ি সমিতির সম্মেলন কক্ষে সমিতির উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন পেয়ারুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এসময় রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি আবদুল ওয়াদুদসহ রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর নব-নির্বাচিত পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, সংবর্ধিত বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন রাঙ্গামাটিতে প্রায় ৩ বছর দায়িত্ব পালনে অসাম্প্রদায়িক চেতনায় ও এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। বিশেষ করে এই জেলায় শিক্ষা, সাংস্কৃতিক, যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে। সমতিরি নেতৃবৃন্দরা আরো বলেন, জেলা প্রশাসক ব্যবসায়ীদের প্রতি আন্তরিক ছিলেন। রাঙ্গামাটি আসবাবপত্র সমিতির সকল সমস্যায় তিনি এগিয়ে এসেছেন। বিশেষ করে বন বিভাগের সাথে কিছু প্রশাসনিক জটিলতা ছিলো তা বিদীয় জেলা প্রশাসক সমাধান করে দিয়েছেন। এছাড়াও তিনি রাঙ্গামাটিতে যোগদান করার পর থেকে একদিনের জন্যও আসবাবপত্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়নি। এজন্য জন্য সমিতির পক্ষথেকে জেলা প্রশাসক কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দরা।

সর্বশেষ নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ছিলেন একজন সৎ ও যোগ্য মেধাবী সদালাপি সরকারি কর্মকর্তা। তার ৩বছর চাকরিকালিন সময়ে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভাল ছিল।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে বলেন, যে কোন সরকারী কর্মকর্তাকে চাকুরী জনিত কারণে বদলী হতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। এক স্থানে দীর্ঘদিন থাকার পর বদলী হলে সেটি অত্যন্ত বেদনাদায়ক হয়। তবে পদোন্নতির কারণে আমার বদলীর মধ্যে আনন্দ ও বেদনা দু’টিরই সংমিশ্রণ রয়েছে। প্রশাসনিক ক্যাডারে অনেক কর্মকর্তা থাকলেও জেলা প্রশাসক হিসেবে মাঠ পর্যায়ে জনগণের সাথে কাজ করার সুযোগ অনেক কম কর্মকর্তারই হয়ে থাকে। আমার এই সুযোগ হওয়াতে আমি আমার মেধা, দক্ষতা ও সততা দিয়ে রাঙ্গামাটিতে ৩বছরের অধিক কর্মকালীন সময়ে যতটুকু পেরেছি জেলার সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। জেলা প্রশাসক জেলার সকল দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। সেই হিসেবে একজন জেলা প্রশাসক একটি জেলায় বেশী দিন থাকেন না। আবার সরকারী কর্মকর্তাদের পদোন্নতির ধারাবাহিকতার কারণে এক জায়গায় বেশী দিন কাজ করার সুযোগ থাকে না। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান যে এ জেলায় অনেকদিন কাজ করার সুযোগ পেয়েছি।  তিনি আরো বলেন সর্বোপরি আমার কর্মকালীন সময়ে জেলার সাধারণ মানুষের উন্নয়নে সর্বদা কাজ করার চেষ্টা করেছি। আমি আশা করবো আমার উত্তরসুরী যিনি জেলা প্রশাসক হিসেবে আসবেন তিনিও আমার এই উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আমি আরও বেশী আনন্দিত হবো যখন আমি জানবো আমার উত্তরসুরীকে জেলার সকল কর্মকর্তা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে সহযোগিতা করছেন। আজকে সবাই বক্তব্যে আমাকে যেভাবে প্রশংসা করেছেন আমি ততটা প্রশংসা পাওয়ার যোগ্য নই। জেলায় কর্মকালীন সময়ে আমার কাজের কোন ব্যর্থতা থাকলে সেটি একান্তই আমার আর সফলতা থাকলে তা সামগ্রিকভাবে সবার। কর্মকালীন সময়ে আমার আচরণে বা কথাবার্তায় কেউ কোন কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিদায় বেলায় আমি সকলের কাছে দোয়া প্রার্থী। সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। যতদিন বাঁচি ততদিন যেন মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন কে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।