শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাটিরাঙ্গার দুই ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

৭৮

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা উপজেলায় আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও কাঠ পোড়ানোর দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আরো দুই ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গার তবলছড়িতে দুই ইাভাটায় পৃথকভাবে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

ফারজানা আক্তার ববি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারামতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় দুই ইটভাটার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।