শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাটিরাঙ্গায় চার ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

৫৬

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চার ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন ইটভাটায় পৃথকভাবে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন ও প্রশান্ত চক্রবর্তী।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারামতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় চার ইটভাটার মালিককে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন।