শিরোনাম
রামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা

লামায় গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন

লামার সরই এলাকা রাবার বাগানের জন্য উপযুক্ত এলাকা- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

৫৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ফেব্রুয়ারী) সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীতে গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, লামা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম সহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা।

মন্ত্রী বীর বাহাদুর বলেন, রাবারকে উন্নয়ন করতে গেলে রাবার বোর্ড অবশ্যই প্রয়োজন। আর রাবার বোর্ডকেই ভাবতে হবে, রাবারকে কিভাবে উন্নয়ন করতে হবে ? উন্নত রাবার পেতে হলে উন্নত মানের রাবার বীজ সংগ্রহ করে তার চারা থেকে উন্নত রাবার গাছ তৈরি করতে হবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী, লামার সরই এলাকা রাবার বাগানের জন্য উপযুক্ত এলাকা বলেও তিনি জানান। এসময় তিনি রাবার বাগানের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করারও সুপারিশ করেন।

এসময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আমাদের দেশে উন্নত রাবার শীট তৈরি না হওয়ায় বিভিন্ন দেশ থেকে রাবার আমদানী করে থাকি। তাই বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে এখন থেকে রাবার বিদেশ থেকে আমদানী না করে গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অনেক রাবার বাগান আছে, সেখান থেকে রাবার সংগ্রহ করে রাবার শীট তৈরি করা হচ্ছে। আর এ শীট থেকে নিজস্ব ফ্যাক্টরীতে মানসম্মত টায়ার তৈরি করা হচ্ছে।