শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

মাটিরাঙ্গায় দুইটি ইটভাটাকে ১লাখ ২৫হাজার টাকা জরিমানা

৫৯

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলায় আইন অমান্য করে ইট ভাটায় ফসলি জমি পোড়ানোর দায়ে দুইটি ইটভাটাকে পৃথকভাবে ১ লাখ ২৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার এস আর টি ও এন এ বি দুটি ইটভাটাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন।

মোঃসাজ্জাদ হোসেন বলেন,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানো এবং লাইসেন্স না থাকায় ২ ইটভাটার মালিককে পৃথকভাবে এ জরিমানা করা হয়েছে।আইন অমান্যদের বিবিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।