শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাই হ্রদের পাহাড়ের ঢালুতে তরমুজ চাষে সাফল্য দেখছে চাষীরা

১২৪

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের দু’পাশ জুরে পাহাড়ের ঢালুতে দৃষ্টিনন্দন তরমুজ চাষে ব্যাপক সাফল্য দেখছে চাষীরা। প্রতি বছরের ন্যায় এবারও চাষীরা কাপ্তাই হ্রদের পাশে পরিত্যাক্ত পাহাড়ের ঢালুতে তরমুজ চাষে ব্যস্ত হয়ে পড়েছে। শত শত একর খোলা জায়গায় দু’তিন মাস যাবৎ চাষীরা তরমুজ বীজ বপন করছে। বপণকৃর্ত গাছে প্রচুর পরিমান তরমুজ ফল আসতে শুরু করছে।

রাঙ্গামাটি জেলার নারিয়ারচর, লংগদুসহ দেশের বিভিন্ন জেলা হতে প্রতি বছর মৌসুমী ব্যবসায়ীরা চুক্তিভিত্তিক এ চাষে পারদর্শী কৃষকদের নিয়ে আসে পার্বত্য এলাকায় তরমুজ চাষ করতে। আবুল কাশেম নামের একজন মৌসুমী সফল ব্যবসায়ী বলেন, গত বছর পাহাড়ের পরিত্যাক্ত ঢালুতে তরমুজ চাষ করে প্রায় ৮/১০লাখ টাকা লাভ হয়েছে। তিনি জানান, প্রতি বছর পাহাড়ের ঢালুতে তরমুজ চাষ, বীজ বপন, পাহাড়ের ঢালুতে মেশিন দিয়ে পানি সরবরাহ ও কৃষক শ্রমিকসহ বিবিধ খরচ প্রায় ৫/৬লাখ বাদ দিয়ে ৪লাখ টাকা লাভ হয় বলে উল্লেখ করেন। আরেক ব্যবসায়ী নুরু মিয়া বলেন, এবার মৌসুম ভালো বিধায় তরমুজ ফলন ভালো হয়েছে। আশা করি অন্যান্য বছরের ন্যায় এবারও ভালো মুনাফা অর্জন করা যাবে। রাঙ্গামাটি নারিয়রচর ও লংগদু হতে আশা চাষী আশরাফ ও রহমান মিয়া বলেন, প্রতি বছর তরমুজের মৌসুম আসলেই আমাদের ডাক পরে চাষ করার জন্য। তারা বলেন, কাপ্তাই হ্রদে শুকিয়ে যাবার আগেই বীজ বপন কাজে পানি ব্যবহার করা হয়। যখন গাছ হয়ে যায় এবং তরমুজ হতে শুরু করে তখন হ্রদের পানিও কমতে শুরু করে। ভালো ফলন পেতে হলেও কষ্ট করতে হয় বলে তারা উল্লেখ করেন। তবে তরমুজ তাষে ব্যাপক সাফল্য আসবে বলে উল্লেখ করেন।

এদিকে কাপ্তাই উপজেলার মৌসুমি ফল বিক্রেতা তরমুজ চাষী আলি আজম বলেন, আগামি দু’মাসের মধ্যে তরমুজ বাজারে আসবে। তরমুজ খোলা আকাশের নীচে প্রচন্ড রোদ্র পাওয়ার ফলে ব্যাপক মৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন।