শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রাঙ্গামাটিতে আবারো জয়ের মালা পড়লেন আকবর

৭০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে দ্বিতীয়বারের মতো আবারো জয়ের মালা পড়লেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারি পুনঃনির্বাচিত হলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী এডভোকেট মামুনুর রশিদ মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯শত ৪৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী প্রজেশ চাকমা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন, ১ হাজার ৬শত ৯২ ভোট এবং বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী মোঃ আব্দুল মান্নান রানা কোদাল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬০ ভোট।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ শফিকুর রহমান  এ ঘোষণা দেন।

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। সাধারণ ও সংরক্ষিত আসনে যারা নির্বাচিত হয়েছেন, পৌরসভার ১নং ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন (উটপাখী), ২নং ওয়ার্ডে করিম আকবর (টেবিল ল্যাম্প), ৩নং ওয়ার্ডে পুলক দে (ব্ল্যাক বোর্ড), ৪নং ওয়ার্ডে মোঃ নুরুন্নবী (গাজর), ৫নং ওয়ার্ডে বাচিং মারমা (পানির বোতল), ৬নং ওয়ার্ডে রবি মোহন চাকমা (উটপাখী), ৭নং ওয়ার্ডে মোঃ জামাল উদ্দিন (গাজর), ৮নং ওয়ার্ডে কালায়ন চাকমা (টেবিল ল্যাম্প) ও ৯নং ওয়ার্ডে সন্তোষ চাকমা (টেবিল ল্যাম্প) নির্বাচিত। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলে ১,২, ৩নং ওয়ার্ডে জোসনা বেগম (অটোরিক্সা), ৪,৫,৬ নং ওয়ার্ডে অন্তরা সেন ও ৭,৮, ৯নং ওয়ার্ডে জুবাইতুন নাহার (আনারস) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ভোটার ছিলো, ৬২ হাজার ৯শত ১৩জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করা হয়,৩৩ হাজার ৭শত ৩২ জন এবং বাতিল হয় ৯৮টি ভোট। মোট ভোটাধিকার প্রয়োগ করা হয় ৫৩.৬২ শতাংশ।
২০১৫ সালে বিপুল ভোটে জয় লাভ করেছিলেন আকবর হোসেন চৌধুরী। ৫ বছর রাঙ্গামাটি পৌরসভার মেয়রের দায়িত্ব পালনে দল সন্তুষ্ট হওয়ায় আবারো মনোনয়ন দেন দল থেকে।