শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

মাটিরাঙ্গায় দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন সামছুল হক

৭০

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সামছুল হক।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার জানান, নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৯ শত ৯৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সামছুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোবাইল প্রতীক নিয়ে ৩ হাজার ৭ শত ৫৮ ভোট পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী শাহাজালাল কাজল পেয়েছেন ৩ হাজার ৭ শত ১০ ভোট।

নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১৩ হাজার ৪শত ৪৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০.৭৯%

এছাড়াও ০১ নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন। ২নং মোহাম্মদ আলী,৩নং আলাউদ্দিন লিটন,৪নং আলমগীর হোসেন,৫নং রাকিবুল হাসান,৬নং সোহাগ, ৭নং মিজানুর রহমান খোকন,৮নং তফিকুল ইসলাম,৯নং সফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং সংরক্ষিত আসনে ৪র্থ বারের মতো বিজয়ী হয়েছেন মায়না বেগম,২নং এ মনোয়ারা বেগম,৩নং এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়নব বিবি নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত,মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৩ জন মেয়র সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।