শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

বান্দরবানে লামায় এক নারীকে খুন

৯১

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের লামা উপজেলায় এক নারীকে কুপিয়ে খুন করেছে আরেক নারী। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম ১নং ওয়ার্ডের ত্রিশডেবা মার্মা পাড়ায় সোমবার (০৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। ত্রিশডেবা মার্মা পাড়ার কারবারী অংক্য মার্মা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে তবে আরো অন্য কোন বিষয় থাকতে পারে। সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে।

নিহত নারী থ্যাংচিং মার্মা (৪৫) ত্রিশডেবা মার্মা পাড়ার মংহ্লা মার্মার স্ত্রী। খুনি এ্যালাউ মার্মা (৩৫) একই পাড়ার মৃত উক্যওচিং মার্মার স্ত্রী। নাম প্রকাশ না করা সত্ত্বে স্থানীয় কয়েকজন জানান, এই খুনের ঘটানর পিছনে পরকীয়া জনিত কারণ থাকতে পারে।

পাড়া কারবারী অংক্য মার্মা আরো বলেন, সন্ধ্যায় পাহাড়ে কাজকর্ম শেষে থ্যাংচিং মার্মা এ্যালাউ মার্মার বাড়ির পাশ দিয়ে নিজ বাড়িতে আসার সময় দা দিয়ে তার উপরে হামলা চালায় এ্যালাউ মার্মা। এসময় প্রকাশ্যে সে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে থ্যাংচিং মার্মাকে। থ্যাংচিং মার্মার মাথায় কয়েকটি দায়ের কুপ লাগায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পাড়ার লোকজন খুনি এ্যালাউ মার্মানীকে আটক করে রেখেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।