শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে প্রথম টিকা নিলেন বিজিবি অধিনায়ক

৪২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

অবশেষে কাপ্তাই বাসি করোনা টিকার আওতায় আসা শুরু করছে। রোববার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনার টিকা নিলেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা স্যানেটারি পরিদর্শক মোঃ ইলিয়াছ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, রবিবার প্রথমদিনে করোনার টিকা নিলেন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এবং এরপর টিকা নিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, প্রথমদিন বেলা ৩ টা পর্যন্ত সর্বমোট ৫৯ জনকে টিকা প্রদান করা হয়েছে, তৎমধ্যে ১১ জন মহিলা এবং ৪৮ জন পুরুষ। প্রথম ধাপে ৬০০ জনকে করোনার টিকা প্রদান করা হবে বলে তিনি জানান।