শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

আলীকদমে ২৫ জন রোহিঙ্গা শ্রমিক আটক

৬৮

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় কাজের সন্ধানের আসা ২৫ জন রোহিঙ্গা নাগরিক আটক করা হয়েছে। আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে দূর্গম ছোটবেতি এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।শনিবার(৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার দূর্গম ছোট বেতীতে বিপুল সংখ্যক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা শরনার্থী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরো এক রোহিঙ্গাকেও আটক করা হয়।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের উপ অধিনায়ক ও জোনাল স্টাফ অফিসার ইমতিয়াজ জামান চৌধুরীর নেতৃত্বে শনিবার বিকালে ভাতের মোচার ভিতর করে ২ হাজার ১৫ টি ইয়াবা পাচারের সময় মেনদন পাড়া আর্মি চেকপোস্টে তল্লাশি করে ইয়াবাসহ মাংক্রাত ম্রো নামে এক পাচারকারীকে আটক করে সেনাবাহিনী। পরে ইয়াবা পাচারকারী ও রোহিঙ্গা শরনার্থীদের শনিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, ইয়াবাসহ আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আটক রোহিঙ্গা শরনার্থীদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।