শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটিতে অস্ত্র মামলায় ২ ব্যক্তির ২৭ বছরের কারাদন্ড

৬৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে অস্ত্র মামলায় দুই ব্যক্তিকে ২৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মোঃ ছিদ্দিক মিয়া পোদ্দার(৫০) এবং মংক্যইনু মারমা (৩০)। বৃহস্পতিবার দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জজ নুরুল ইসলাম।

রাঙ্গামাটি আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর নানিয়ারচরের বগাছড়ি এলাকার জনৈক লাভলী আক্তারের চায়ের দোকানে অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি বিক্রিকালে ছিদ্দিক ও মংক্যইনুকে হাতে নাতে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি বন্দুক, ২টি কার্তুজ, থ্রি নট থ্রি রাইফেলের ১৭ রাউন্ড গুলি ও এসএমজি’র ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই মোঃ রওশন জামান এর এজাহারের প্রেক্ষিতে নানিয়ারচর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের(সংশোধনী/২০০২) এর ১৯(এ)/এফ ধারায় মামলা দায়ের করেন।

সূত্রে আরো জানা গেছে, ২০১৯ সালে ৩১ জানুয়ারি মামলাটি রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য উত্থাপিত হয়। পরবর্তীতে মামলার মোট আটজন সাক্ষীর সাক্ষ্য প্রমানে আসামীরা দোষি সাব্যস্ত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ নুরুল ইসলাম আসামী মোঃ ছিদ্দিক মিয়া পোদ্দারকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (সংশোধনী/২০০২) এর ১৯(এ) ধারায় ২০ বছর, ১৯(এফ) ধারায় আরো ৭ বছর এবং আসামী মংক্যইনু মারম কে (৩০) ক অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিতাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামির মধ্যে মোঃ ছিদ্দিক মিয়া পোদ্দার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন মুসলিম পাড়ার বাসিন্দা এবং মংক্যইনু মারমা চন্দ্রঘোনাস্থ নোয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।