শিরোনাম
কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডারখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, নগদ টাকা ও মোটরসাইকেল সহ ৪ ডাকাত গ্রেফতারদুই দায়িত্ব নিয়ে পানছড়ির জয়নাল কাজ করবেন প্রতিবন্ধীদের নিয়েখাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপি

দুই দায়িত্ব নিয়ে পানছড়ির জয়নাল কাজ করবেন প্রতিবন্ধীদের নিয়ে

৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সন্তান মোঃ জয়নাল আবেদীন খন্দকার ‘বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তির দল’-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।

নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ এবং তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

জয়নাল আবেদীন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে আমি সবসময় কাজ করে যাব। তাঁদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য সুযোগ নিশ্চিত করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বে জয়নাল আবেদীন প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তাঁদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি খাগড়াছড়ি জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করা, তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখবেন।

খাগড়াছড়ির এ কৃতী সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তাঁর আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।