শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৭৭

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি এড়িয়ে পাহাড় কাটার মহোৎসব চলছে । একটি বিশেষ মহলের সহযোগিতায় মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অবাধে চলছে এসব অনৈতিক কাজ। এমন বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অবৈধ পাহাড় কাটা বন্ধে মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পুরাতন বড়নাল এলাকায় পাহাড় কাটার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা সহকারী কমিমনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি।

এসময় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে মোঃ ইয়াছিন নামে এক ব্যাক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি বোলডোজার জব্দ করা হয়েছে।

যে কোন ধরনের পাহাড় কাটা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার ববি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কেটে আসছে। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত রুবাইয়াত ও রাকিবের মালিকানাধীন বোলডোজারটি জব্দ করে রাষ্ট্রের অনুকূলে মাটিরাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। ভবিষ্যতে মাটিরাঙ্গায় কাউকে এক ইঞ্চি পাহাড় কাটতে দেয়া হবেনা বলেও জানান তিনি।