শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

সারা দেশের ন্যায় পার্বত্যঞ্চলেও উন্নয়নের জোয়ার বইছেঃ নব বিক্রম কিশোর ত্রিপুরা

১০৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সারা দেশের ন্যায় পার্বত্যঞ্চলের ৩ জেলায়ও উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এ ধারা থেকে পার্বত্যবাসীও বঞ্চিত হয়নি। উন্নয়ন সাধিত হচ্ছে এবং হবে। বর্তমান সরকারের গ্রাম হবে শহর শ্লোগানকে বাস্তবায়ন করতে দেশের অবহেলিত জনপদেও উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আর এ উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে না আমাদের পার্বত্য চট্টগ্রাম।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। এ সময় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় ভবনের উদ্ভোধন ও সিন্দুকছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে।

এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সহধর্মিণী মিস অনামিকা ত্রিপুরা,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মজিবুল আলম, প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রকল্প ব্যাবস্থাপক (ডিপিএম) মতিউর রহমান, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, সাবেক চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।