শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

বান্দরবানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

৬৮

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে ৭ শত ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ। মঙ্গলবার ( ২ফেব্রুয়ারী ) দিবাগত রাতে বান্দরবান সদরস্থ বালাঘাটা এলাকার রাখাল বাবুর স’মিলের পাশ হতে সাদা রং এর ১টি ডাম্পার ট্রাকসহ আটক করা হয় তাদের। আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম মাবুবুর রহমান(২১) পিতাঃ মোঃ জাকের সাং রোহিঙ্গা শিবির, কুতুপালং, উখিয়া, কক্সবাজার ও মোঃ শাহাজান মিয়া(৩২) পিতাঃ আবু তাহের, দিয়াকুল ঘাটিয়া পাড়া, ৯নং ওয়ার্ড, দোহাজারী, চন্দনাইশ চট্টগ্রাম।

সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা উপ -পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বান্দরবান সদরাধীন ১নং ওয়ার্ড বালা ঘাটা জনৈক রাখাল বাবুর স’মিল এর পাশে সাদা রঙ্গের ডাম্পার ট্রাকে অভিযান পরিচালনা করে ৭ শত ৯০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক মাহাবুবুর রহমান ও চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী দিয়াকুল গাঠিয়া পাড়ার মোঃ শাহজাহাকে আটক করে থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে অবৈধ ভাবে নিজ হেফাজতে মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের দ্বায়ে তাকে আটক করে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়।

সুত্রে আরো জানা যায়, মাহাবুবুর রহমান এর (২১) ও মোঃ শাহাজাহান (৩২) কক্সবাজার উখিয়া হতে কম দামে ইয়াবা সংগ্রহ করে বান্দরবানসহ বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রি করে এই মাদক ব্যাবসা করে আসছিল।

বান্দরবান সদর থানার উপ -পুলিশ পরিদর্শক(এস আই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।