শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

খাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা হতে এবছর দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদরাসা পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে মাদরাসা কক্ষে মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান’র সঞ্চালনায় ও এডহক কমিটির সভাপতি ডা. আবদুল আজিজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার।

এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান তানজিম মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. আমিরুল ইসলাম রকিসহ মানিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সদ্য ঘোষিত দাখিল পরীক্ষার ফলাফলে কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলে তাদের এমন সাফল্য এসেছে। প্রত্যন্তঅঞ্চলে এমন সফলকায় তারা প্রশংসা দাবি রাখেন। তাছাড়া প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে তানজিম মাহমুদকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোঃ মীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।