শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

মানিকছড়িতে ইভটিজিং এর অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৫৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলাধীন গরমছড়ি ত্রিপুরা পাড়া এলাকার রতন কুমার ত্রীপুরা ওরফে বধু কুমার ত্রিপুরা(২২)কে ইভটিজিং এর অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা জানান, গাড়িটানা নেছারিয়া দাখিল মাদরাসার ছাত্রীরা মাদরাসায় আসার পথে একাধিকবার পথরোধ করে বিরক্ত করে আসছিল ঐ যুবক। আজও রাস্তা দিয়ে ছাত্রীরা আসার পথে তাদের টিজ করলে এক পর্যায়ে বিরক্ত হয়ে মাদরাসা শিক্ষকদের অবগত করেন ছাত্রীরা।

পরে শিক্ষকরা তাকে আটক করে খবর দেন। সেখানে গেলে ঘটনার সত্যতা পেয়ে ঐ যুবককে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে খাগড়াছড়ি জেল সুপারের কাছে সোপর্দ করা হয়েছে।