শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

বান্দরবানে আগুন পোহাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ১

৬০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সড়কের পাশে আগুন পোহাতে গিয়ে ট্রাক চাপায় নিথোয়াই উ মার্মা (৫০) নামে একজন নিহত হয়েছেন।  শনিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শনিবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার সড়কের পাশে আগুন পোহাচ্ছিলেন নিথোয়াই উ মার্মা। আকস্মিক সড়ক দিয়ে একটি ট্রাক দ্রুত এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিথোয়াই উ মার্মা রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার মৃত মংচ প্রু মার্মার ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ কুমার শর্মা জানান, কে বা কারা গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে তা এখনো জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।