শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসনবান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণ

সভাপতি সুশীল, সম্পাদক নন্দন

৩৯ সদস্য নিয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাব গঠন

১৯৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

দেশের গুরুত্বপূর্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকদের নিয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাব গঠন করা হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি শনিবার(৩০জানুয়ারি) সকালে ঘোষণা করা হয়। সকাল ১১টায় রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটি (আরআরইউ) এর কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাব এর সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেব নাথ। এসময় কার্যকরি কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সুশীল প্রশাসদ চাকমা বলেন, নবগঠিত রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মরত সকল সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, দৈনিক পূর্বকোণ এর প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল ও জামায়াত ইসলামীর মূখপত্র দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি আনোয়ার আল হক এর নেতৃত্বে একটি প্রেস ক্লাব কমিটি ছিল। এ ক্লাবটি বিগত সময়ে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন দাবি করে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহন করে আসছিল। তাইরাই সাংবাদিকদের প্রতিনিধিত্বকারি সংগঠন দাবি করে বিভিন্ন সভা সেমিনারে আপত্তিকর কথা বলে আসছে। প্রকৃত পক্ষে এটি নামে প্রেস ক্লাব হলেও এটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতো না। এ ক্লাবে মূল স্রোতধারার গণমাধ্যমগুলোর রাঙ্গামাটিতে কর্মরত প্রকৃত পেশাদার সাংবাদিকদের কোন সম্পৃক্ততা নেই। তিনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আবহ্বান জানিয়ে বলেন, সাখাওয়াত হোসেন রুবেল ও জামায়াত ইসলামীর মূখপত্র দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি আনোয়ার আল হক এর প্রেস ক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারি প্রতিষ্ঠান নয় যদি তাই দাবি করে এটি তাদের প্রতারণা। এদের কোন কার্যক্রমে বিব্রতকর পরিস্থিতি হলে গঠিত রাঙ্গামাটি প্রেস ক্লাব দায়ি থাকবে না। এছাড়া সাধারণ সম্পাদকও একই বক্তব্য উল্লেখ করেন।

নবগঠিত কার্যকরি কমিটি ২৫ সদস্যের মধ্যে সভাপতি, সুশীল প্রসাদ চাকমা, দৈনিক যুগান্তর, সাধারণ সম্পাদক, নন্দন দেব নাথ দৈনিক ভোরের কাগজ ও বাংলা ভিশন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মিলটন বড়ুয়া, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক পাহাড়ের সময় ও ডেইলি সান, সিনিয় যুগ্ম সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দীপ্ত টিভিসহ তিন জন সহ সভাপতি ও তিনজন সহ-সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক জিয়া, নিউজ ২৪টিভ কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে।