শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

শান্তিচুক্তি বিরোধী কোন অপশক্তিকে ছাড় দেয়া হবে না: বান্দরবান রিজিয়ন কমান্ডার

১০০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

৬৯ পদাতিক ডিভিশনের বান্দরবান জেলার নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউ, পিএসসি) বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি রিরোধী কোন অপশক্তিেেক ছাড় দেয়া হবে। পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গের জন্য অনেকেই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন,এসব গুজবে কান দিবেন না। ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এ বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় যেসব অপপ্রচার প্রচারিত হয়, সেসব গুজবে কান না দিয়ে সঠিক ও তথ্যবহুল সংবাদ প্রচার করে পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশে থাকার অনুরোধ জানান তিনি।

সোমবার (২৫ জানুয়ারী) সকালে বান্দরবানের ৬৯পদাতিক ডিভিশন ব্রিগেড এর সভাকক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ৬৯পদাতিক ডিভিশনের জিএসও-২ মেজর মোয়াজ্জেম হোসেন, মেজর মোঃ খায়রুল হাসান (পিএসসি),বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারন সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

তিনি আরো বলেন, বান্দরবানের নীলগীরি ও জীবননগর এলাকা ঘিরে সিকদার গ্রুপ একটি পর্যটন প্রকল্পের কাজ শুরু করেছে, যার ফলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে । কিন্তু একটি মহল এই উন্নয়ন কাজে বিরোধী হিসেবে কাজ করছে এবং বিভিন্নভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসময় নবাগত কমান্ডার সকলকে গুজবে কান না দিয়ে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে হবে এবং অতীতের মত আগামী দিনে ও পার্বত্য এলাকার শিক্ষা ,স্বাস্থ্য ও উন্নয়নে সেনাবাহিনীর কর্মকান্ডগুলো অব্যাহত থাকবে বলে তিনি জানান।