শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের হুমকিতে থানায় অভিযোগ

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদ্রাসা পড়ুয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার হুমকীতে ঐ ছাত্রী সহ পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কে রয়েছে। মেয়ের নিরাপত্তার জন্য পারিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পরিবারে দাবি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা তেমন গুরুত্ব দিচ্ছে না।

এক অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘদিন অনুসরণ, মোবাইলে বিরক্ত করা এবং অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রামগড় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে প্রায় দুই মাস ধরে অজ্ঞাত এক ব্যক্তি মাদ্রাসায় যাওয়া-আসার পথে অনুসরণ করে আসছিল। গত ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঐ ব্যক্তি মোবাইল ফোনে ছাত্রীর বাবার মোবাইলে একাধিকবার ফোন করে। তার বোন ফোন রিসিভ করলে ঐ ব্যক্তি তাকে পছন্দ করার কথা জানায় কথাবার্তা না বললে “তোমাকে তুলে নিয়ে যাব” বলে হুমকি দেয়। পরবর্তীতে ছাত্রীর ভাই ফোনে কথা বললে ঐ ব্যক্তি ছাত্রীকে বিয়ে করতে আগ্রহী উল্লেখ করে বিষয়টি বড় না করার জন্য চাপ সৃষ্টি করেন। অন্যথায় তুলে নেয়ার হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, তিনি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ আপনি যা পারেন করেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

পরিবারের দাবি, এ ঘটনার পর থেকে ওই ছাত্রী চরম মানসিক আতঙ্কে রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে সে নিয়মিত মাদ্রাসায় যেতেও ভয় পাচ্ছে, ফলে তার লেখাপড়া ও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। থানায় অভিযোগ দেয়ার পরেও অজ্ঞাত ঐ ব্যক্তি বিভিন্ন সময় ফোনে হুমকি দিচ্ছে। পরিবারের পক্ষে থানা সংশ্লিষ্ট কর্মকর্তাকে জনালে তিনি বলেন, পুলিশ কি মাদ্রাসায় আসা যাওয়ার নিরাপত্তা দেবে? এভাবে নিরাপত্তা দেয়া সম্ভব না। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ ঐ ব্যক্তিকে আইনের আওতায় আনা ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।