শিরোনাম
বান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতি

রান্নাঘর থেকে উদ্ধার করা অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাইখালী ইউনিয়ন নারানগিরি বাসার সিলিং হতে উদ্বার হওয়া জালি অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১১ মে) বিকাল সাড়ে পাঁচ টায় পাল্পউড বাগান বিভাগের লোকজন উদ্বার সাপটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন।

পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই সদর রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম দেওয়ান জানান, রাইখালী রেঞ্জ এলাকার নারানগিরি একজন প্রধান শিক্ষককের বাসার রান্নাঘরে সিলিংয়ে রাতে সাপটি দেখতে পায় ঘরের লোকজন। পরে বন বিভাগকে খবর দেয়া হলে রাত ১১টায় বন বিভাগের লোকজন অজগর সাপটি বাসা হতে উদ্বার করে।

পরে পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের দিক নির্দেশনায় বিকালে ন্যাশনাল পার্কে উদ্ধার হওয়া অজগর সাপটি অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। বন কর্মকর্তা আরও জানান, জাতীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।