শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার বাবা বিজক্ক চাকমার পরলোগমণ

৪৬

দৈনিক যুগান্তরের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ও রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমার বাবা বিজক্ক চাকমা পরলোকগমণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বুধবার দুপুরের দিকে রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের চোংড়াছড়ি গ্রামের তার বড় ছেলে শরৎ চন্দ্র চাকমার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

প্রয়াত বিজক্ক চাকমার জন্ম ১৯৩২ সালে রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের চোংড়াছড়ি গ্রামে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার নিজ গ্রাম চোংড়াছড়ি শ্মশানে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক প্রকাশসহ বিদেহী আত্মার শান্তি, সদগতি ও পরলৌকিক হিতসুখ প্রার্থনা করেছেন পরিবার, আত্মীয়-স্বজন ও হিতাকাক্সক্ষী মহল

প্রেস বিজ্ঞপ্তি