শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

রাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণ

১১

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
স্কুল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা এবং আসন্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩এপ্রিল)) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ চাকমা, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম।

শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন, রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা, বিদ্যাকানন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সত্যপ্রিয় তঞ্চঙ্গ্যা, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়াংকা তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণয় জ্যোতি দেওয়ান।