শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

ভ্রাম্যমান আদালতের অভিযান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইটি ইটভাটায় সাড়ে ৩লাখ টাকা জরিমানা

৩৯

॥ চাইথোয়াই মারমা,খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও সদর উপজেলায় ইটভাটায় পৃথকভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান করে ১লাখ টাকা জরিমানা এবং আরেক ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলার মাটিরাঙ্গায় দুই ইটভাটাকে আইন অমান্য করার দায়ে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার(১৩ই জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার নতুন পাড়ায় থ্রি আর ব্রিক ফিল্ড ও ত্রিফল থ্রি ইটভাটায় পৃথকভাবে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারজানা আক্তার ববি।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার করা অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকার দায়ে দুই ইটভাটার মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ির সদর উপজেলার ঠাকুরছড়া এলাকায় কৃষি জমির মাটি কাটার দায়ে ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটার মালিক মো: সেলিমকে এই জরিমানা করেন।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্যমতে, আইন অনুসারে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় ব্যবহারে নিষেধ। খাগড়াছড়ি সদরের ইটভাটার মালিক মো: সেলিম সেই আইন লঙ্ঘন করে মাটি কেটে ভাটায় নিচ্ছেলেন। ভ্রাম্যমাণ আদালত তাকে আড়াই লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করতে সতর্ক করা হয়।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলাতে অবৈধভাবে ৪২টি ইটভাটা চলছে। যেগুলোতে কৃষি জমি ও পাহাড় কেটে সেই মাটি দিয়ে তৈরি ইট কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে।