শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদান

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংত্রান ও চাংলান এবং বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে বিশেষ বরাদ্দের খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। ‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় উপ-বরাদ্দকৃত এই খাদ্যশস্য উপকারভোগীদের মাঝে প্রদান করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদনকারীদের হাতে বরাদ্দের অনুমোদন পত্র তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোট বরাদ্দ ১৯ টন ৪০০ কেজি খাদ্যশস্য। উপকারভোগী মোট ৪৭টি ব্যক্তি ও ধর্মীয়/সামাজিক প্রতিষ্ঠান। বরাদ্দ পত্র বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মদ জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান এই সামাজিক উৎসবগুলো যেন আনন্দমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্যই সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।