শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি: জেলা প্রশাসক

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় স্থিতিশীলতা রক্ষায় সকল পর্যায়ের অংশীজনদের নিয়ে “সম্প্রীতি সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি, মাটিরাঙ্গা থানার ওসি মোঃ শাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, উপজেলা জামাআত আমির আব্দুল জলিল সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা এবং যেকোনো সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, খাগড়াছড়ি বৈচিত্র্যের জেলা। এখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকাটাই আমাদের সৌন্দর্য। আমরা কোনোভাবেই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না। উন্নয়ন ও অগ্রগতির জন্য শান্তির কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সাংবাদিক ও স্থানীয় সুধীসমাজকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে না পারে। সভা শেষে উপজেলা পুকুরপাড়ে একটি বৃক্ষরোপণ করেন তিনি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। একই সঙ্গে গুচ্ছগ্রামে রেশন বিতরণ কার্যক্রমও পরিদর্শন করেন।