শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

মাটিরাঙ্গায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

৫৬

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মাটিরাঙ্গার বিভিন্ন খাদ্য সামগ্রী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ ভাবে এই সেমিনারের আয়োজন করে।

সোমবার (১১ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,খাগড়াছড়ির নিরাপদ খাদ্য অফিসার মোঃ সাহেদুর রহমান। মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সকল প্রকার খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত ও নিরাপদ রাখার কথা উল্লেখ করে বলেন,সুস্থভাবে বেঁচে থাকতে নিরাপদ খাদ্য গ্রহণের বিকল্প নেই,সকল প্রকার খাদ্য বা যেকোন খাদ্য সামগ্রীকে ডেকে রাখতে হবে। তিনি খাদ্য নিরাপদতা বিষয়ে উপস্থিত সকল ধরণের ব্যবসায়ীদের ভেজাল মুক্ত খাদ্য সামগ্রী পরিবেশনের অনুরোধ জানান।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন,বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন সুরক্ষা বিষয়ে ব্যপক কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়াও খাদ্যকে ভেজাল মুক্ত রাখতে কঠোর আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোটেল মালিক, ফল ব্যাবসায়ী, মাছ ব্যাবসায়ী, কৃষক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।