শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবনের থানচিতে নিরাপদ পানির সংকটে অন্তত ১৫ গ্রামের মানুষ

১১

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবনের থানচি উপজেলার নেটওয়ার্কবিহীন দুর্গম রেমাক্রী ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি পল্লীগুলোতে এখন তীব্র বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নিরাপদ পানির অভাবে সাঙ্গু নদীর তীরে গর্তখুঁড়ে পানি সংগ্রহ করে জীবনধারণ করছেন অন্তত ১৫টি গ্রামের বাসিন্দারা।

তারা জানান, বর্ষা মৌসুমে পাহাড়ি ঝিরি ও ঝর্ণার পানিতেই কোনোভাবে দিন কাটলেও শুষ্ক মৌসুম এলেই ঘটে বিপত্তি। দুর্গমতার অজুহাতে বছরের পর বছর ধরে এসব গ্রামের উন্নয়ন পরিকল্পনার বাইরে রাখা হয়েছে। সেখানে যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক না থাকায় অসুস্থদের চিকিৎসা সেবা পেতেও কঠিন হয়ে পড়ছে।

জানা গেছে, কোনো কোনো গ্রামের বাসিন্দাদের প্রায় দুই-তিন কিলোমিটার পাহাড়ি রাস্তাপাড়ি দিয়ে ঝিরি ও সাঙ্গু নদীর তীরে গর্তখুঁড়ে পানি সংগ্রহ করতে হয়। নিরাপদ পানি সংকটের ভোগান্তিতে পরেঝে এসব গ্রামগুলো হচ্ছে হুকু খুমী পাড়া, সাখয়উ পাড়া, খেসাপ্রু পাড়া, ক্যমং হেডম্যান পাড়া, রুংসোলা পাড়া, মতি ত্রিপুরা পাড়া, চাইশৈউ পাড়া, ঙাসালাং পাড়া, উষাথোয়াই পাড়া, বাসিংঅং পাড়া, য়ংনং পাড়া, ক্রাহ্লাঅং পাড়া, অতিরাং পাড়া, অংহ্লা খুমী পাড়া ও জগৎচন্দ্র পাড়া।

সরেজমিনে দেখা গেছে, শুস্ক মৌসুমে পাহাড়ে ঝিঁরিঝর্ণায় পানি শুকিয়ে যায়। ফলে সাঙ্গু নদীর তীরে গর্তখুঁড়ে পানি সংগ্রহ করে ব্যবহার করেছেন তারা। এসব পানি কাদামাটিযুক্ত ও অপরিশোধিত হওয়ায় তা পান করে নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন শিশুসহ বয়স্ক বৃন্ধরা।

এলাকাবাসীদের ভাষ্যমতে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত থানচির দুর্গম রেমাক্রী ইউনিয়নের সীমান্ত এলাকায় পল্লীগুলোতে নলকূপ কিংবা ডীপ টিউবওয়েলের লাইন স্থাপন করা হয়নি। নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই সাঙ্গু নদীর পানি ওপর নির্ভরশীল হয়ে জীবনধারণ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এদিকে স্থানীয় বাসিন্দা শান্তিরানী ত্রিপুরা (২৮), ডানিয়াল খ্যাং (৩৩), মথিচন্দ্র ত্রিপুরা (৪২)সহ অনেকেই বলছেন, বিশুদ্ধ পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাধ্য হয়ে নদীর ধারে গর্তখুঁড়ে পানি সংগ্রহ করে ব্যবহার করছি। এসব এলাকায় প্রশাসনিক নজরদারিও সীমিত। ফলে বিশুদ্ধ পানি সংকট দীর্ঘদিন ধরে থাকলেও কার্যকর কোনো টেকসই প্রকল্প বাসতবায়নের নজির নেই।

অন্যদিকে দুর্গম রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) বলেন, বিকল্প নিরাপদ পানির উৎস স্থাপন ও প্রয়োজনীয় শোধন প্রক্রিয়া নিশ্চিত করা গেলে অনেকটাই নিরসন সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লষ্ট দপ্তরসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গর্তখুঁড়ে যে পানি সংগ্রহ করা হচ্ছে, তা সম্পূর্ণ অপরিশোধিত। এ ধরনের পানি পান করলে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি অত্যন্ত বেশি। তবে তাদের পানি ফুটিয়ে বা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পান করার পরামর্শ প্রদান করা হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বপন চাকমা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপনে প্রযুক্তিগতভাবে খুবই চ্যালেঞ্জিং। তবে পর্যাপ্ত বরাদ্দ পেলেই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রস্তাবে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় সম্ভাব্যতা যাচাই করে পাইপলাইনে জিপিএস স্থাপন করা যেতে পারে।