শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে গোদা কাঠ জব্দ

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্যাঞ্চলে বনসম্পদ লুটপাট ও কাঠ পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় । দীঘিনালা সেনা জোনের ক্যাপ্টেন মোঃ হাসনাইন আলভী বেতছড়ি সাব জোন কমান্ডারের সার্বিক নির্দেশনায় ও বেতছড়ি সাব ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে অভিযানটি বাস্তবায়ন করা হয় ।

সেনা সূত্র জানায়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা কাঠ খাগড়াছড়ির মেরুং ইউনিয়ন-এর হাজাছড়া এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। পথে বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে সন্দেহভাজন দুটি ‘চাঁদের গাড়ি’ থামিয়ে তল্লাশি চালানো হলে ১৩৫ পিস গোদা কাঠ জব্দ করা হয়। কাঠগুলোর মোট পরিমাণ ১৭৪ ঘনফুট বলে নিশ্চিত করা হয়েছে।

অভিযানের সময় জড়িতদের কেউ গ্রেপ্তার না হলেও সংশ্লিষ্ট পাচারচক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্যাঞ্চলের দুর্গম সীমান্তঘেঁষা এলাকাকে ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বনসম্পদ পাচারের সঙ্গে জড়িত রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পাচারচক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হবে। জব্দকৃত কাঠ মোঃ জাফর উল্লাহ, ডেপুটি রেঞ্জারসহ মেরুং রেঞ্জ কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে অবৈধ কাঠ পাচারের প্রবণতা কিছুটা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও সমন্বিত অভিযান আরও জোরদার করা জরুরি। সেনাবাহিনীর এ অভিযান বনসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।