শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

রাজস্থলী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিনা আক্তার।

এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, হাবীবুল্ল্যাহ মিজবা, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি মোঃ আতাউর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ইউএন ও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এছাড়া সভায় জাতীয় সংসদ নির্বাচন সুন্দর দায়িত্ব পালন করা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গতমাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নির্ধারণ করা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় সভাও অনুষ্টিত হয়।