শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাটিরাঙ্গায় বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে। রবিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স শাহিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যে উৎপাদন সংক্রান্ত তথ্যসম্বলিত লেবেল না থাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে সুজন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জিলাপিতে ‘হাইড্রোজ’ নামক অননুমোদিত রাসায়নিক উপাদান ব্যবহারের দায়ে কুমিল্লা ঝাল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৩৮ ও ৪৩ ধারায় এসব জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনিছুর রহমান। এ সময় মাটিরাঙ্গা থানার এসআই আব্দুর রহিম, এএসআই তরুণ মজুমদারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন, জিলাপিতে হাইড্রোজসহ কোনো ধরনের অননুমোদিত রাসায়নিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। খাদ্যপণ্যে ক্ষতিকর বা অনুমোদনবিহীন কেমিক্যাল ব্যবহার করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।