শিরোনাম
পুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

দীঘিনালা জোনের দি বেবী টাইগার্স এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াাছড়ি দীঘিনালা জোনে দি বেবী টাইাগার্স’র এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে দীঘিনালা জোনের ৪ইং বেংগল এর আয়োজনে দীঘিনালা জোন সদরে প্রীতিভোজ এর আয়োজন করা হয়।

দি বেবী টাইগার্স এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ২০৩ পদাতিক খাগড়াাছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে.এম ওবায়দুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ও দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আল আমিন এসইউপি, পিএসসি।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেন দীঘিনালা জোনের সেনা অফিসার ও সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ডা. তনয় তালুকদার দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনও সাংবাদিকবৃন্দ ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে.এম ওবায়দুল হক বলেন, দীঘিনালা জোনের দি বেবী টাইগার্সের ভুয়সী প্রশংসা করেন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রতি বজায় রাখতে অনেক অবদান রয়েছে এই ব্যাটালিয়নের। এই বেংগল মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশ গ্রহনকারী ইউনিট কে ফোর্স সিপাহী মোস্তফা কামাল ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করে আখাউড়া গঙ্গা সাগর এলাকায় এম্বুস চলাকালীন সময়ে পাক বাহিনী ছোড়া গুলিত শাহাদাৎ বরন করনে। পরবর্তী বাংলাদেশ সরকার সিপাহি মোস্তফা কামাল কে শহীদের মর্যাদা দান করে মুক্তিযোদ্ধার সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে অংশগ্রহনকারী গর্বিত বেংগল। ১৯৬৩ সালে ১০ ফেব্রুয়ারি ৪ইং বেংগল দি বেবী টাইগার্স প্রতিষ্ঠা করা হয়েছিল।