শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

খাগড়াছড়ির রামগড় বিজিবির অভিযানে ২৪ কেজি গাঁজা জব্দ

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রামের ভুজপুর থানার পানুয়াছড়া সীমান্ত এলাকা থেকে চব্বিশ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ পানুয়াছড়া বিওপি ক্যাম্পের টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর হারবাতলী এলাকায় টহলদল কৌশলগতভাবে ফাঁদ পেতে অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৫টার দিকে ভারত থেকে তিনজন চোরাকারবারী মাদক নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ঘটনাস্থলে ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি বস্তার ভেতর থেকে চব্বিশটি ছোট প্যাকেটে মোড়ানো মোট ২৪ কেজি গাঁজা জব্দ করে। বিজিবি সূত্রে জানায়, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও অভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।