শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

খাগড়াছড়ির গুইমারায় “কৃষকের সাথে গল্প” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

২০

॥ মাঈন উদ্দিন বাবলু, গুইমারা ॥
কৃষকের অধিকার ও উন্নয়ন ভাবনা নিয়ে গুইমারায় “কৃষকের সাথে গল্প” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) মুসলিম পাড়া স্কুল মাঠে এ কর্মসূচি আয়োজন করে গুইমারা উপজেলা কৃষকদল।

গুইমারা উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল (কেন্দ্রীয় কমিটি)। প্রধান বক্তা ছিলেন পারদর্শী বড়ুয়া, সভাপতি, খাগড়াছড়ি জেলা কৃষকদল ও উপজাতি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলপদ চাকমা, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা কৃষকদল ও উপজাতি বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং সাইফুল ইসলাম সোহাগ, সভাপতি, গুইমারা উপজেলা বিএনপি।

বক্তারা কৃষকদের জন্য প্রস্তাবিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সুবিধা, সরকারি ভর্তুকি, স্বল্প সুদে কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি, শস্য বিমা, কৃষি প্রশিক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কথা জানান।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী উন্নয়ন, পরিবারভিত্তিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।