শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

গুইমারায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আরোহী গুরুতর আহত

১২

॥ মাঈন উদ্দিন বাবলু, গুইমারা ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় গুইমারা থানাধীন ১নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি স্কুল সংলগ্ন চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৮৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কুবেনজয় ত্রিপুরা (২৮), পিতা—কৃপাচার্য ত্রিপুরা, সাং—পঙ্খীমুড়া, ২নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউনিয়ন, থানা—গুইমারা, জেলা—খাগড়াছড়ি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী হলেন ত্রিপুরা (১৯), পিতা—মনোহরি ত্রিপুরা, মাতা—উর্তি ত্রিপুরা, সাংভাইবোনছড়া, ১৭নং বাড়ি, থানা—খাগড়াছড়ি সদর গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। নিহত কুবেনজয় ত্রিপুরার মরদেহ বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ শান্তি পরিবহন বাস ও ক্ষতিগ্রস্ত কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি: চট্ট মেট্রো-ল-২০-৫০১৭) উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।