শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

রাঙ্গামাটির চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম এর একক চিত্র প্রদর্শনী

রং তুলিতে ফুরমোনের দেশে রাঙাস্বপন আঁকি

৪৫

॥ মোঃ আরিফুর রহমান ॥

‘রং তুলিতে ফুরমোনের দেশে রাঙাস্বপন আঁকি’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম এর রং তুলিতে আঁকা একক চিত্র নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে চারুকলা একাডেমীতে শুরু হয়েছে পাঁচ  দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। রবিবার (১০ জানু) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি এ চিত্রকর্ম প্রদর্শনী উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরীন আক্তার, রাঙ্গামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম প্রমুখ।

প্রদর্শনীতে মোঃ ইব্রাহিমের একক ৪২টি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবির ফ্রেমগুলোর মধ্যে স্থান পেয়েছে রাঙ্গামাটির জীব-বৈচিত্র, প্রকৃতি, ইতিহাস, জীবন-যাপন ও ঐতিহ্য। প্রত্যেকটি ফ্রেমে বাঁধা হয়ে আছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় দৈনন্দিন জীবন যাপনের গল্প। তাদের কর্ম এবং পার্বত্য অঞ্চলের অনিন্দ্য সুন্দর প্রকৃতি। এইসব ফ্রেমে যেন শিল্পীর তুলির আচঁড়ে জীবন্ত জীবন। সৌন্দর্যের চাদরে বেড়ে ওঠা পার্বত্য এসব মানুষের জীবন-জীবিকার নানা বৈচিত্র্য ও উপকরণের দিক এসব ফ্রেমে বন্দি করেছেন চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম।

চিত্রকর্মের মাধ্যমে পার্বত্য অঞ্চলের জীবন প্রকৃতি ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। তাই রাঙ্গামাটিতে চিত্রকর্ম প্রদর্শন, নবীন শিল্পীদেরকে উৎসাহিত করা, পর্যটকরা যাতে রাঙ্গামাটি এসে চিত্রকর্ম প্রদর্শনী উপভোগ করতে পারে এবং তা সংগ্রহ করতে পারে তার জন্য একটি স্থায়ী গ্যালারী নির্মাণের জন্য মোঃ ইব্রাহিম অনুরোধ জানান।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি বলেন, রাঙ্গামাটিতে চিত্রকর্ম প্রদর্শনীর জন্য একটি স্থায়ী গ্যালারি প্রয়োজন। চিত্রকর্ম প্রদর্শনীর জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উদ্যোগে চিত্রশিল্পীদের জন্য একটি স্থায়ী গ্যালারি নিমার্ণ করে দেয়া হবে। তবে একটু সময় প্রয়োজন তাই চিত্রশিল্পীদের আরো কিছু সময় ধৈর্য্য ধরার জন্য আহবান জানান তিনি।